বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে বেশি ভাবতে চান না দ. আফ্রিকা অধিনায়ক

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে বেশি ভাবতে চান না দ. আফ্রিকা অধিনায়ক

টিটুয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হারের আগে দুর্দান্ত ফর্মে ছিল দক্ষিণ আফ্রিকা। তবু অধিনায়ক এইডেন মারক্রাম বলেছেন, এমন একটি ফরম্যাটে যেখানে মুহূর্তেই ম্যাচের গতি বদলে যেতে পারে, সেখানে তারা এই হার নিয়ে বেশি সময় ভাবতে চান না
সেমি-ফাইনালের আগে সাতটি ম্যাচই জিতেছিল দক্ষিণ আফ্রিকা, যার পাঁচটিই হয়েছিল আহমেদাবাদে। কিন্তু কলকাতার ভিন্ন কন্ডিশনে তারা হোঁচট খায়, যেখানে বল ব্যাটে ঠিকমতো আসছিল না
তারা নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দেয়, যা প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না। ফিন অ্যালেনের ৩৩ বলে অপরাজিত সেঞ্চুরিতে ৪৩ বল হাতে রেখেই সহজে জয় পায় নিউ জিল্যান্ড
এর মধ্য দিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আরেকটি ব্যর্থতা যোগ হলো। এখনও তারা এই টুর্নামেন্টে প্রথম শিরোপার অপেক্ষায়। তবে মারক্রাম  মানে করেন, সামনে তাকানো ছাড়া আর কোনো উপায় নেই
আমরা দল হিসেবে বিষয়টা বিশ্লেষণ করব। কিন্তু আমি এই ছেলেদের নিয়ে খুব গর্বিত। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা দারুণ ক্রিকেট খেলেছে, শুধু ওই সন্ধ্যাটা আমাদের জন্য ভালো ছিল না।
ম্যাচের মাঝামাঝি পর্যন্ত আমরা মনে করেছিলাম আমাদের সুযোগ আছে। কিন্তু টিটুয়েন্টি ক্রিকেটে যেমন হয়, তাদের পাওয়ারপ্লে দারুণ শুরু হয়েছিল। সব বাউন্ডারি আটকানো সম্ভব নয়। তারা এগিয়ে যায়, এরপর ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে পড়ে।
আপনি শুধু ম্যাচটা বিশ্লেষণ করবেন এবং কোথায় আরও ভালো করা যেত তা খুঁজে বের করবেন। তারপর আবার নতুন করে চেষ্টা করবেন দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে উন্নতি করতে। আশা করি ভবিষ্যতে সেটাই আমাদের সাহায্য করবে।
দক্ষিণ আফ্রিকার পরবর্তী সূচি নিউ জিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টিটুয়েন্টি সিরিজ, যা শুরু হবে ১৫ মার্চ। তবে বিশ্বকাপ দলে থাকা মাত্র তিনজন ক্রিকেটার স্পিনার কেশব মহারাজ ও জর্জ লিন্ডে এবং অলরাউন্ডার জেসন স্মিথ এই সিরিজে খেলবেন

মন্তব্য করুন: