ঠাসা সূচিতে খেলোয়াড়দের চাপ পর্যবেক্ষণ করছে লিভারপুল, জানালেন স্লট
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ব্যস্ত সূচির মধ্যে নতুন করে চোট এড়াতে খেলোয়াড়দের কাজের চাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে লিভারপুল। শনিবার ব্রাইটনের বিপক্ষে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন কোচ আর্নে স্লট।
মিডফিল্ডার ওয়াতারু এন্দো বুধবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পেয়েছেন। এতে লিভারপুলের অনুপস্থিত খেলোয়াড়ের তালিকা আরও বড়ো হয়েছে। ডিফেন্ডার জিওভান্নি লিওনি, কনর ব্র্যাডলি ও জেরেমি ফ্রিম্পং আগেই ছিটকে গিয়েছিলেন।
স্লট বলেন, “আমাদের তিনটি স্পষ্ট অগ্রাধিকার আছে - এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা এবং চ্যাম্পিয়নস লিগ।”
“আমরা জানি বিকল্প খুব সীমিত, তাই খেলোয়াড়দের ওপর চাপ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। … একজন কোচের জন্য সব সময়ই কঠিন হচ্ছে প্রতিবার সেরা সিদ্ধান্ত নেওয়া। সাত দিনে তিন ম্যাচ খেললে চোট পাওয়ার ঘটনা নতুন নয়।”
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা আজ অনুশীলন করি, খেলোয়াড়দের কথা শুনি, তারা কেমন অনুভব করছে দেখি এবং তারপর সেরা সিদ্ধান্ত নিই।”
স্লট নিশ্চিত করেছেন, গোড়ালির চোটের কারণে এন্দো দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন। পাশাপাশি ব্রাইটনের বিপক্ষে একাডেমির খেলোয়াড়দের সুযোগ দেওয়া হতে পারে বলেও জানান তিনি।
ডাচ এই কোচ বলেন, “আমি সব সময় তরুণ খেলোয়াড়দের দিকে নজর রাখি। তাদের কয়েকজন ধীরে ধীরে প্রথম দলে খেলার খুব কাছাকাছি চলে এসেছে।”
“রিও নগুমোহা ও ট্রে নিয়োনি সেই সুযোগ পেয়েছে। এমন ম্যাচে তাদের খেলানো যেতে পারে। তবে ভারসাম্য ঠিক রাখা জরুরি। আমরা শক্ত দল নিয়েই খেলব, কাকে খেলাবো সেটাই ভাবতে হবে।”
লিভারপুল বর্তমানে ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে আছে, । চ্যাম্পিয়নস লিগে শীর্ষ আটে থেকে তারা প্লে-অফে সরাসরি জায়গা নিশ্চিত করেছে।















মন্তব্য করুন: