পিতৃত্বকালীন ছুটিতে ফার্গুসন, খেলবেন না কানাডার বিপক্ষে

১৫ ফেব্রুয়ারি ২০২৬

পিতৃত্বকালীন ছুটিতে ফার্গুসন, খেলবেন না কানাডার বিপক্ষে

পিতৃত্বকালীন ছুটি পাওয়ায় টি–টুয়েন্টি বিশ্বকাপে কানাডার বিপক্ষে নিউ জিল্যান্ডের পরের গ্রুপ ম্যাচে খেলবেন না পেসার লকি ফার্গুসন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
৩৪ বছর বয়সি ফার্গুসন রোববারই দেশে ফিরবেন। নিউ জিল্যান্ড গ্রুপপর্ব পেরোতে পারলে সুপার এইট পর্বের শুরুতে তার দলে ফেরার কথা রয়েছে।
নিউ জিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইটে প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, “এই মুহূর্তে লকির বদলে কাউকে দলে নেওয়ার পরিকল্পনা নেই, কারণ সুপার এইট পর্বে তাকে ফেরানোর পরিকল্পনাই রয়েছে।”
“তবে প্রয়োজনে সঙ্গে থাকা রিজার্ভ খেলোয়াড় বেন সিয়ার্স ও কোল ম্যাককনকি দলে যোগ দিতে প্রস্তুত রয়েছে।”
শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে হারে নিউ জিল্যান্ড। তিনটি গ্রুপ ম্যাচের মধ্যে দুটিতে জেতা নিউ জিল্যান্ড মঙ্গলবার কানাডার মুখোমুখি হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add