শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জয়সুরিয়ার

শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জয়সুরিয়ার

শ্রীলঙ্কা দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সনাৎ জয়সুরিয়া। পাকিস্তানের কাছে হেরে শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাওয়ার পরই তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

যদিও আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) এখনও কিছু জানাননি জয়সুরিয়া, তবে আগেই ঠিক করেছিলেন এই বিশ্বকাপই হবে তার শেষ দায়িত্ব
জয়সুরিয়া বলেন, আমি ভেবেছি দায়িত্বটা অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। তাই প্রায় দুই মাস আগে ইংল্যান্ড সিরিজ চলাকালেই বলেছিলাম, আমি দীর্ঘদিন এই পদে থাকতে চাই না। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশ্বকাপে ভালোভাবে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু তা পুরোপুরি করতে পারিনি এ জন্য আমি দুঃখিত।
তবে তিনি সঙ্গে সঙ্গে দায়িত্ব ছাড়বেন কি না, তা নিশ্চিত করেননি। আগামী ১৩ মার্চ থেকে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার কথা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে অবশ্য সিরিজটি এখন অনিশ্চিত। বোর্ড চাইলে ওই সিরিজ পর্যন্ত তাকে থাকতে বলতে পারে
আমার চুক্তি জুন পর্যন্ত। এখনো এসএলসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। তারা জানেও না যে আমি এমন ঘোষণা দিতে যাচ্ছি। আগে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা যদি কাউকে খুঁজে পায়, অবশ্যই সেটাই করা উচিত।
২০২৪ টিটুয়েন্টি বিশ্বকাপের পরপরই প্রধান কোচের দায়িত্ব নেন জয়সুরিয়া। শুরুর কয়েক মাসেই বেশ কিছু সাফল্য আসে। ২০২৪ সালের আগস্টে ২৭ বছর পর ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে দ্বিপাক্ষিক সিরিজ জেতে শ্রীলঙ্কা। এরপর সেপ্টেম্বরে দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট জেতে তারা। পরে ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে আসে ২০ ব্যবধানে জয়।

জয়সুরিয়া বলেন, গত দেড় বছরে আমরা দলকে অনেক এগিয়ে এনেছি। ওয়ানডেতে আমরা ছিলাম অষ্টম বা নবম স্থানে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারিনি। কিন্তু আমি দলকে চতুর্থ স্থানে আনতে পেরেছি। টেস্ট দলকে ষষ্ঠ স্থানে এনেছি, আর টিটুয়েন্টি দলও ষষ্ঠ বা সপ্তম স্থানে রয়েছে (বর্তমানে অষ্টম)
আমি একা কিছু করিনি। আমার সাপোর্ট স্টাফরা অসাধারণ সহায়তা করেছে। কোচ হিসেবে আমার অভিজ্ঞতা বেশি ছিল না, কিন্তু আমি যেটুকু ক্রিকেট খেলেছি, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পেরেছি।
তবে তার মেয়াদের শেষ বছরে স্বল্পতম ফরম্যাটে ধারাবাহিক ব্যর্থতায় তার মেয়াদ প্রশ্নবিদ্ধ হয়। ঘরের মাঠে টিটুয়েন্টি বিশ্বকাপে টানা চার হার, ২০২৫ এশিয়া কাপে মাঝারি পারফরম্যান্স এবং গত বছর পাকিস্তানে টিটুয়েন্টি ত্রিদেশীয় সিরিজে হতাশাজনক ফল সেই ব্যর্থতার অংশ
কোচ হওয়ার আগে দুই দফায় শ্রীলঙ্কার প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন জয়সুরিয়া

মন্তব্য করুন: