রিয়াল-পিএসজিসহ শেষ ষোলোয় যারা

২৬ ফেব্রুয়ারি ২০২৬

রিয়াল-পিএসজিসহ শেষ ষোলোয় যারা

ভিনিসুস জুনিয়রের গোলে ফিরতি লেগেও বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। মোনাকোকে পেছনে ফেলে প্লে-অফের বাধা পেরিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও। তবে শেষ ষোলোর আগেই বিদায় নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ইউভেন্তুস।

বুধবার নকআউট পর্বের প্লে-অফের ফিরতি লেগের দ্বিতীয় দিনের লড়াই শেষের মধ্যে দিয়ে চূড়ান্ত হয়ে যায় প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোয় পা রাখা আটটি দল।

শেষ চারটি দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে রিয়াল, পিএসজি, গালাতাসারাই আতালান্তা। আগের দিন শেষ ষোলো নিশ্চিত করে বোদো/গ্লিম্ট, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন নিউক্যাসল ইউনাইটেড।

সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগে - গোলে জেতে রিয়াল। দুই লেগ মিলিয়ে - গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় পা রাখে টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। দুই লেগেই গোলের দেখা পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসুস।

মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে - গোলে ড্র করে পিএসজি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে মোনাকো সমতায় ফিরলেও শেষ পর্যন্ত নাটকীয় কিছু করতে পারেনি। - ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোয় ওঠে লুইস এনরিকের দল।

অন্যদিকে গালাতাসারাইয়ের মাঠে প্রথম লেগে - গোলে হারা ইউভেন্তুস ঘরের মাঠে ফিরতি লেগে নির্ধারিত সময় শেষে ১০ জনের দল নিয়ে গোলের ব্যবধান ঘুচিয়েছিল। দুই লেগ মিলিয়ে - সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানে তুরস্কের ক্লাবটির সঙ্গে আর পেরে ওঠেনি ইতালিয়ান ক্লাবটি।

১০৫ ১১৯তম মিনিটে তাদের জালে বল পাঠিয়ে - ব্যবধানে ম্যাচ হারা গালাতাসারাই, দুই লেগ মিলিয়ে - গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় ওঠে।

প্রথম লেগে আতালান্তাকে - গোলে হারিয়ে ভালো অবস্থানে থেকে ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে নেমেছিল বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে - গোলে হেরে যায় জার্মান ক্লাবটি। শেষ মুহূর্তের সেই গোলে - অগ্রগামিতায় শেষ ষোলোয় ওঠে ইতালিয়ান ক্লাব আতালান্তা।

এবার লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেয় আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটনাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং লিসবন ম্যানচেস্টার সিটি।

শুক্রবার শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: